1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

নেইমারের দুই গোলের ওপরে ভর করে এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ‘সেলেসাও’দের অন্য গোল দুইটি হাল্ক ও রাফিনিয়ার।aisudkas

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। নবম মিনিটে দুজন মার্কিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান দিক থেকে ক্রস করেছিলেন উইলিয়ান। স্বাগতিকদের গোলরক্ষক ব্র্যাড গুজান দলকে বিপদমুক্ত করতে পারেননি। দ্বিধাগ্রস্ত গুজানের হাতে লেগে বল এসে পড়েছিল হাল্কের পায়ে। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি হাল্কের (১-০)।

প্রথমার্ধের পুরোটা ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকলেও গোল আর হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে উইলিয়ানের জায়গায় মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন নেইমার। ৫১ মিনিটে ডেভিড লুইজের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়া নেইমারকে ফেলে দিয়েছিলেন মার্কিন ডিফেন্ডার জিওফ ক্যামেরন। সঙ্গে-সঙ্গে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়েছেন নেইমারই (২-০)।

৬৪ মিনিটে লুকাস মৌরার দুর্দান্ত পাস থেকে ব্যবধান ৩-০ করার কৃতিত্ব রাফিনিয়ার। তিন মিনিট পর মৌরার আরেকটি চমৎকার পাস ধরেই দলের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন নেইমার। ইনজুরি সময়ে প্র্রায় ৩০ গজ দূর থেকে দারুণ এক শটে যুক্তরাষ্ট্রের সান্ত্বনাসূচক গোলদাতা ড্যানি উইলিয়ামস। তবু কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে মার্কিনিদের সবচেয়ে বড় ব্যবধানে হারের পাশে দাঁড়িয়েছে এই ম্যাচ।

২০১২ সালে ব্রাজিল আর গত বছর আয়ারল্যান্ডের কাছেও ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ