1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

মেসিতে মজেছেন আজারেঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৩৩ Time View

লিওনেল মেসি ফ্যানক্লাবে নতুন এক সদস্য নাম লেখালেন। যার নাম ভিক্টোরিয়া আজারেঙ্কা।osajdlkmasl

মার্কিন গায়ক রেডফু-র প্রাক্তন বান্ধবী, বেলারুশের এই সুন্দরী টেনিস প্লেয়ার এখন মজে মেসিতে। যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেও তার মাথায় শুধুই ঘুরছে মেসি। ‘‘ফুটবল মাঠে মেসি যা করে সেটা এক কথায় অবিশ্বাস্য। আমি ভাগ্যবান এক বার বার্সেলোনার স্টেডিয়ামে বসে ওকে খেলতে দেখেছিলাম,’’ বলছেন আজারেঙ্কা।

এলএম টেনের এই সমর্থক যখন সময় পান টিভি খুলে মেসি-ম্যাজিক দেখতে বসে যান। ‘‘খুব আফসোস হচ্ছে বলিভিয়ার বিরুদ্ধে মেসির খেলা দেখতে পারলাম না। কারণ এখন একটু ব্যস্ততার মধ্যে আছি। কিন্তু পরের খেলাগুলো নিশ্চয়ই দেখার চেষ্টা করব,’’ বলছেন আজারেঙ্কা। মাঠে মেসির নড়াচড়া তার কাছে কোনো ভিডিও গেমের ফুটবলারের মতোই। আজারেঙ্কা বলছেন, ‘‘মেসি মাঠে যেমন মসৃন ভাবে এগিয়ে যায়, সেটা দুর্দান্ত। ওকে দেখলে মনে হয় ভিডিও গেমের কোনো ফুটবলার।’’

মঙ্গলবার রাতে মেক্সিকোর মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। যে ম্যাচে গোল করতে পারলে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ডের আরও কাছে পৌঁছে যাবেন এলএম টেন। শেষ ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে দু’গোল করে এখন মেসির গোলসংখ্যা ৪৮।

দলের কোচ জেরার্দো মার্টিনো মনে করছেন বাতিস্তুতাকে টপকে যাওয়া মেসির জন্য শুধু মাত্র সময়ের অপেক্ষা। ‘‘আমি নিশ্চিত বাতিস্তুতাকে ঠিক টপকে যাবে মেসি,’’ বলছেন মার্টিনো। গত ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে প্রথম থেকে মেসিকে না নামানোয় পরে প্রশ্ন উঠে যায়। মার্টিনো বিতর্ক উড়িয়ে বলছেন, ‘‘এটা স্বাভাবিক সবাই বলবে মেসিকে কেন প্রথম থেকে খেলানো হয়নি। কিন্তু আমায় ভাবতে হয়েছে কারণ ও টানা অনেক দিন ম্যাচ খেলে যাচ্ছে।’’- সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ