1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

শরণার্থীদের দায়িত্ব নেবে না ইইউভুক্ত ৩ দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১৭ Time View

শরণার্থীদের দায়িত্ব বাধ্যতামূলকভাবে ভাগাভাগি করে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং রোমানিয়া। গত কয়েকদিনে ইউরোপে আসা বিপুল শরণার্থীর চাপ সামলাতে ফ্রান্স ও জার্মানি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোতে এ সংক্রান্ত একটি কোটা রাখার প্রস্তাব করেছে।oasidlas
এদিকে, ব্রিটেন জানিয়েছে তারা আরও ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে। আর গ্রীসের লেসবস দ্বীপে আসা তুর্কি অভিবাসীদের থাকার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে সাহায্য করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
১৯৯০ সালে বল্কান যুদ্ধের পর এই প্রথম এত বিপুল সংখ্যক অভিবাসীর স্রোত ইউরোপে আসার পর ইইউ স্বীকার করতে বাধ্য হচ্ছে, তাদের আশ্রয় প্রদান প্রক্রিয়া অপর্যাপ্ত।
জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, আনন্দের সাথেই শরণার্থীদের আশ্রয় দিলেও, জার্মানি একা এ সমস্যা সমাধান করতে পারবে না। এ জন্য তিনি ইইউভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
মের্কেলের আহ্বানে সাড়দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ প্রস্তাব করেন ইউরোপের প্রতিটি দেশ শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য থাকবে, এমন একটি কোটা ব্যবস্থা ইইউ চালু করুক। কিন্তু, এ প্রস্তাব নাকচ করে দিয়েছে, চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং রোমানিয়া।
চেক ও স্লোভাক প্রধানমন্ত্রীরা জানিয়েছেন, তাদের দেশ এ সমস্যার সমাধানে ঐচ্ছিক সাহায্য দেবে।
রোমানিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, বাধ্যতামূলক কোটা চালু করে এ সমস্যার সমাধান করা যাবে না।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, আগামী ৫ বছরে ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে তার দেশ। তবে, আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে তাদেরই বিবেচনা করা হবে, যারা সিরিয়ায় এখনো বিভিন্ন ক্যাম্পে রয়েছে। এক্ষেত্রে যারা ইতোমধ্যেই পালিয়ে ইউরোপে গমন করেছে, তাদের বিবেচনায় আনা হবে না। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ