1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

অভিবাসীদের জন্য নেয়া জরুরী পদক্ষেপ শিথিল করবে অষ্ট্রিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৬ Time View

অষ্ট্রিয়া বলছে, অভিবাসীদের আশ্রয় দিতে যেসব বিশেষ ব্যবস্থা নিয়েছিল দেশটি, এখন সেসব শিথিল করার কথা ভাবছে দেশটি। এর মানে আগে অভিবাসীদের জন্য সীমান্তে যেসব কড়াকড়ি ছিল সেসব পুনরায় কার্যকর করবে দেশটি। তবে এসব পদক্ষেপ ধাপে ধাপে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন, দেশটির চ্যান্সেলর ওয়ার্নার ফেইম্যান।a76so]
জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মের্কেলের সাথে গতকাল রবিবার টেলিফোনে আলাপ করার পর, ইস্যুকৃত এক বিবৃতিতে ফেইম্যান বলেন, এক জরুরী পরিস্থিতিতে মানবিকতার খাতিরে ১২ হাজারেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি।
এদিকে, বেশিরভাগ অভিবাসীর গন্তব্য দেশ জার্মানি বলছে, ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়প্রার্থী হবার জন্য যে আইন প্রচলিত রয়েছে, সেটি এখনো বলবৎ রয়েছে। অর্থাৎ অষ্ট্রিয়া এবং জার্মানিতে আশ্রয় নেয়া মানুষেরা সেসব দেশে আশ্রয়প্রার্থী হতে পারবেন না। ইইউভুক্ত যে দেশে তারা প্রথম পৌঁছেছিলেন, সেখানেই এই সংক্রান্ত আবেদন করতে হবে তাদের।
এদিকে, অভিবাসীদের নিয়ে ইইউ দেশগুলোর মত-ভিন্নতার মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান আন্তোনিও গুয়েটার্স বলেছেন, এই সংকট সামলাতে ইইউভুক্ত দেশগুলোর একটি যৌথ পরিকল্পনায় একমত হওয়া দরকার।
এদিকে, হাঙ্গেরীর দক্ষিণে সার্বিয়া সীমান্তের কাছে যেখানে অভিবাসীদের জন্য একটি নতুন ক্যাম্প খুলেছে, কর্তৃপক্ষ সেখানে একটি কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে বলে খবরে জানা যাচ্ছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ