1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

আলিয়ার ছাত্র অমিতাভ বচ্চন!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ২০৮ Time View

আলিয়া ভাট, বয়স মাত্র ২২। এর মধ্যেই বলিউডের জনপ্রিয় মুখ তিনি। অসাধারন অভিনয়ে জায়গাও করে নিয়েছেন দর্শকদের মনে। অভিনয়ের পাশাপাশি নাচও তার ভালবাসার জায়গা। নিয়মিত নাচ শেখেন। ব্যস্ত রুটিনের ফাঁকে সময় করে iuinjolপারফরম্যান্সও করেন এই অভিনেত্রী। অভিনয়ের কেরিয়ার গড়ে না তুললে নাচের শিক্ষিকা হতেও আপত্তি ছিল না তার। সম্প্রতি নিজের এই ইচ্ছের কথা টুইটারে প্রকাশ করেছিলেন নায়িকা।
প্রায় সঙ্গে সঙ্গেই পেয়ে গেলেন এক বাধ্য ছাত্রকে! তিনি অমিতাভ বচ্চন!
বলিউড শাহেনশা নিজেই টুইটারে জানিয়েছেন যে, আলিয়ার ছাত্র হতে পারলে তার ভাল লাগবে। এই ছাত্র পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত আলিয়া। জবাবি টুইটে তিনি লেখেন, ‘যিনি বলছেন তিনি নিজেই একজন প্রতিষ্ঠান!’
১৯৭২-এর ‘অ্যাংরি ইয়ং ম্যান’এর নাচের ছন্দে মাতাল সিলভার স্ক্রিন। আট থেকে আশি সকলেই তাকে অনুসরণ করেন। আর তিনি নিজেই কিনা আলিয়ার কাছে নাচ শিখতে চান! আসলে বরাবরই ইন্ডাস্ট্রিতে তার জুনিয়রদের যথেষ্ট সম্মান দেন বচ্চন সাহেব। তাদের ভাল কাজের প্রশংসা করেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আর আলিয়াও শাহেনশাকে যথোচিত সম্মান দিয়েছেন। এখন শিক্ষিকা হিসাবে আলিয়া কবে থেকে নাচের ক্লাস শুরু করেন সেটাই দেখার বিষয়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ