1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ চলাকালে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডারসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার প্রস্তুতির সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি আয়োজন করে ‘জিউইশ ভয়েস ফর পিস’। খবর দ্যা গার্ডিয়ানের।

বিক্ষোভকারীদের হাতে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘গণহত্যা বন্ধ করো’ লেখা ব্যানার ছিল। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির ফুটেজে দেখা যায়, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা সারান্ডনের হাতে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাচ্ছেন।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আইনবাইন্ডারকেও বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে মোট কতজনকে আটক করা হয়েছে, তা জানায়নি পুলিশ।

এনওয়াইপিডির এক মুখপাত্র বলেন, একটি ‘অননুমোদিত বিক্ষোভে’ সড়কের সংযোগস্থল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওই মুখপাত্র আরও বলেন, কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর সদস্যরা বিক্ষোভকারীদের সরে যাওয়ার জন্য সতর্ক করেন। কিন্তু তারা সড়ক অবরোধ করে রাখায় নির্দেশ অমান্যকারীদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও ছিলেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু ভাষণ শুরু করার সময় বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণে নেতানিয়াহু ব্রিটেন ও ফ্রান্সসহ ইসরায়েলের সমালোচনাকারী কয়েকটি দেশের সমালোচনা করেন।

সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছেন। চলতি মাসে ভেনিস চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিজের মতামতের কারণে সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন।

অন্যদিকে হান্না আইনবাইন্ডারও ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলেছেন। চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে তিনি বলেছিলেন, ফিলিস্তিনের পক্ষে কথা না বলার মূল্য তার হলিউড ক্যারিয়ার হারানোর চেয়েও বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ