1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নীলাদ্রি হত্যা মামলায় দুজন ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ২৬২ Time View

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলায় গ্রেফতার আরো দুজনকে পাঁচ দিনের দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।ihaisdajsd]

শুক্রবার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দুজনকে রিমান্ডে নিতে ১০ দিনের আবেদন করে। রিমান্ড মঞ্জুর করা দুজন হলেন কাওসার হোসেন খান ও কামাল হোসেন সরদার।

গতকাল বৃহস্পতিবার কাওসারকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে ও কামালকে দোলাইরপাড় থেকে গ্রেফতার করা হয়। দুজনকেই ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ১৩ আগস্ট একই মামলায় সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম তাদের আট দিন করে রিমান্ডে পাঠান। নাহিয়ানকে রাজধানীর উত্তরা ও রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও জানায় পুলিশ। তাদের মধ্যে নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা বলে জানা গেছে।

গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন নীলাদ্রি, যিনি নিলয় নীল নামে ফেসবুক-ব্লগে লেখালেখি করতেন। নিলয়ের স্ত্রী আশামনি ৭ আগস্ট খিলগাঁও থানায় এ ঘটনায় মামলা করেন।

এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশকে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ