1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সুমাইয়া শিমুর বিয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ২৪৪ Time View

বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। বরের নাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ [poadsaইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানের ‘আমারই’ হোটেলে শিমু-নজরুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
শিমুর পরিবারসূত্রে জানা গেছে, বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ‘আমারই’ হোটেল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রোজার ঈদের পরদিনই শিমু ও নজরুলের পরিবারের সদস্যরা মিলে রাজধানীর একটি রেস্তোঁরায় আংটি বদলের কাজ শেষ করেন। আর গত বুধবার হলো গায়ে হলুদ। শনিবার শিমু-নজরুলের বউভাতের অনুষ্ঠান হবে নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে।
সুমাইয়া শিমু বলেন, অভিনয়ের কারণেই বাংলাদেশের মানুষ আমাকে ভালোবেসেছে। আপন করে নিয়েছে। এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। যেভাবে ভালোবাসা পেয়েছি, নতুন জীবনের শুরুতেও সবার কাছে আমি সেই ভালোবাসাই চাইব। ভালোবাসা দিয়ে যাতে সংসার জীবনে স্বামী ও পরিবারের সবাইকে আপন করে নিতে পারি, সবাই সে দোয়া করবেন। বরের ব্যাপারে তিনি বলেন, পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে আমাদের খুব একটা দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে সুমাইয়া শিমু অভিনয়ে অনিয়মিত ছিলেন। তবে বর্তমান তেমন কোন করছিলেন না বলা চলে। ব্যস্ত ছিলেন পড়াশুনা নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ