1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ৩৪১ Time View

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।dvsfdbv

বুধবার সকালে সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়েদাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় মহাসড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়

নিহত ফরিদুল ইসলাম হেলাল(৬০) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়সারটিয়া গ্রামের মৃত জোতিন সরকারের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, “ভোর ছয়টার দিকে বাড়ি থেকে সেতু এলাকায় ডিউটিতে যাওয়ার পথে সায়েদাবাদ এলাকায় কোনো দ্রুতগামী যানবাহনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।

সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার মুজাহিদ উদ্দিন জানান, “নিহতের মাথার পেছনে ক্ষত চিহ্ন থাকলেও সেটি থেতলে যায়নি। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ