1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

১৫৯ জনকে ফেরত আনতে মিয়ানমারে বিজিবি প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৩১০ Time View

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশী হিসেবে শনাক্ত আরো ১৫৯ জনকে দেশে ফেরত আনতে মিয়ানমার গেছে বিজিবির একটি প্রতিনিধিদল।image_134908_0

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধিদলটি সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারে প্রবেশ করে।

মিয়ামনারের ঢেকিবনিয়া বিজিপি ক্যাম্পে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে পতাকা বৈঠকের পর বিজিবির হাতে এসব অভিবাসীকে হস্তান্তর করা হবে। পতাকা বৈঠকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেবেন মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক স নেই।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর সংবাদমাধ্যমকে জানান, ওই ১৫৯ জন বাংলাদেশীর মধ্যে নরসিংদীর ৮০ জন, নারায়ণগঞ্জের ১২, কিশোরগঞ্জের ১৩, চট্টগ্রামের ১৮, ফরিদপুরের ১২, হবিগঞ্জের ১৭, নওগাঁর দুই, নাটোরের একজন, শরীয়তপুরের তিনজন ও বরিশালের একজন বাসিন্দা রয়েছেন। তিনি আরো জানান, এর মধ্যে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক।

এ নিয়ে মিয়ানমারকে থেকে চতুর্থ দফা বাংলাদেশী ফেরত আনা হচ্ছে। এর আগে গত ৮ জুন, ১৯ জুন ও ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪২ জনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ