1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

শিক্ষা কার্যক্রম বন্ধের হুমকি বেসরকারি শিক্ষকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ১২৩ Time View

manobbondhonচলতি বছরের জুলাই থেকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা না হলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে এ হুমকি দেন শিক্ষকরা।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, ১ জুলাই থেকেই বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, সরকারি বিধি অনুযাযী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। এছাড়া শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণসহ শিক্ষক কর্মচারীদের চাকুরির বয়স ৬৫ বছরে উন্নীত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে শিক্ষক নেতা মোজাম্মেল হক বলেন, সরকার আমাদের দাবি না মানলে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। তালা দিয়ে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন— আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায় সমর, আবদুল খালেক, আবদুল মজিদ, সুনীল চন্দ্র পাল, হাসিনা পারভীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ