1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ

‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, কলের ওপাশে কে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অশ্লীল অঙ্গভঙ্গিতে কারো সঙ্গে ভিডিও কলে কথা বলছেন পাভেল। তবে কলের ওপাশে কে রয়েছেন তা জানা যায়নি।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

মীরাক্কেল থেকে দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করলেও শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি।

এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ