1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৮৬ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন, ২১০ বোতল ফেনসিডিল, ১টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১ হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মোবাইলফোন, ২টি গুলির খোসা, ১টি ফয়েল পেপার, ১৩৩০০ টাকা ও তিনজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ