দুই দলের খেলোয়াড়রা প্রস্তুত ছিলেন মাঠে নামার জন্য। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দুই দলের খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতও করছিলেন। এরপও শুরু করা যায়নি এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ ও চীনের ম্যাচটি। মূলত মাঠ ভেজা থাকায় মাঠে গড়ায়নি কোনো বল।
ফলে শেষ পর্যন্ত ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উন্নীত। আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। কিন্তু মাঠ খেলার উপযোগী করা যায়নি। শেষমেষ তারা সিদ্ধান্তে পৌঁছান ম্যাচ পরিত্যক্তের।
মাঠ ভেজা থাকায় দুই দলের অধিনায়ক টস করতেও মাঠে নামেননি। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দলের অবস্থান দশম ও চীনের মেয়েরা ৩৬তম। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনাল নিশ্চিত করতে নিগার সুলতানা জ্যোতির দল।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের জয়ী দল আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে।
এর আগে, এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল দুইবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে।
চীনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল ইতিহাসের সবচেয়ে বড়। কিন্তু সেই ম্যাচটিই শেষ পর্যন্ত আর খেলা হলো না। পূর্বে অবশ্য ২০১০ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল চীন। ৩৪ রানে তাদের অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশের মেয়েরা। তবে সেই ম্যাচটির আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না।