1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

শৈশবে কাগজের উড়োজাহাজ বানিয়ে খেলেছেন অনেকেই। বয়স বাড়ার সঙ্গে সেই মজার স্মৃতি হারিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ শৈশবের সেই খেলাকেই নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়েছেন ডেভিড রাশ। এর মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ডসে আবারও জায়গা করে নিয়েছে তার নাম। প্রতিটি উড়োজাহাজ বানাতে তার গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

এর আগে ২০০টির বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ। ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস বিশ্ব রেকর্ড গড়ার মালিকও তিনি।

নতুন রেকর্ড গড়তে বোইজির ওয়াইএমসিএর র‍্যাকেটবল কোর্টে এই উদ্যোগ নেন ডেভিড রাশ। তাঁর লক্ষ্য ছিল এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে কাজটি মোটেও সহজ ছিল না।

ডেভিড রাশ জানান, গিনেস বিশ্ব রেকর্ডসের নিয়ম অনুযায়ী প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ বানালেই চলবে না, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, সেটিও নিশ্চিত করতে হয়েছে।

ফলে পুরো প্রক্রিয়ায় দ্রুততার পাশাপাশি নির্ভুলতা ও সমন্বয়ও গুরুত্বপূর্ণ ছিল।

অনলাইনে দেওয়া এক পোস্টে ডেভিড রাশ জানান, তার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজ করেছে।

গত ৩০ মে এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক কাগজের উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। এক ঘণ্টায় ৪১৫টি উড়োজাহাজ বানিয়ে সফল হন তিনি।

তবে এখানেই থামতে চান না ডেভিড রাশ। এখন তার লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এই রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ