ইউসিএপি-সিএমএ প্রোগ্রামের আওতায় প্রতিনিধি দলটি বিমান বন্দরের নিরাপত্তাসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করতে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম এসেছে।
ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)- এর চার সদস্যের প্রতিনিধি দলটি রোববার বিকালে চট্টগ্রাম এসে পৌঁছায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইউনিভার্সেল সিকিউরিটি অডিট ও কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপরোচ (ইউসিএপি-সিএমএ) প্রোগ্রামের আওতায় প্রতিনিধি দলটি বিমান বন্দরের নিরাপত্তাসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগে এ ধরনের অডিট হলেও চট্টগ্রামে প্রথমবারের মতো হচ্ছে।
তিনি জানান, আগামী ৪ নভেম্বর পর্যন্ত দলটি চট্টগ্রামে অবস্থান করবেন এবং বিমান বন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ভিডিও যাচাই, রানওয়ের নিরাপত্তা, সিকিউরিটি পাস পলিসি অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের বিষয়গুলোও পর্যবেক্ষণ করবেন তারা।
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?
তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন
ফলের আতঙ্ক: শিক্ষায় আনন্দ থাকবে তো?