1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর আয়োজিত মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানব পাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর কাজগুলোর একটি। এ প্রক্রিয়ায় ঠগ, অপরাধী ও মাফিয়ারা অর্থ আদায় করে। মানুষের জীবনের বিনিময়ে তারা বিপুল অর্থ উপার্জন করে। সরকার এই পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।

মানব পাচার রোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বেশ কিছু আইন সংশোধন করেছি। মানব পাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত করেছি, যা মানব পাচারের বিস্তৃত পরিসরে প্রয়োগ করা যেতে পারে। ২০২৬ সালের মানব পাচার আইনের অধীনে আমরা এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করেছি।

তিনি বলেন, আমরা ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধন করেছি। অনলাইন জুয়া, পাচার এবং এ ধরনের অবৈধ কার্যক্রমকে আমাদের আইনি কাঠামোর আওতায় এনেছি। এছাড়া আরও কিছু আইন প্রবর্তন করেছি, যা মানব পাচারের বিষয়টিও কভার করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ