1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনীতি অগণতান্ত্রিক থাকলে রাজনীতির গণতন্ত্র ফলপ্রসূ হয় না: অর্থমন্ত্রী সিলেট টেস্টে হতাশার দিন কাটাচ্ছে বাংলাদেশ অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মাহি অক্টোবরে বিশ্ববাজারে কিছুটা কমেছে খাদ্যমূল্য, তবে এখনো আগের বছরের চেয়ে বেশি ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২ ডেভিস কাপ খেলতে ভিয়েতনামের পথে বাংলাদেশ দল রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু: রোগী ও মৃত্যু দুটোই বেশি ঢাকা-খুলনায় রোজায় ১০ পণ্য আমদানিতে ন্যূনতম মার্জিন রাখার নির্দেশ

যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ Time View

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে প্রবাসে থাকলেও দেশের ভক্ত-অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে নিয়মিতই। এবার হঠাৎ একটি ভিডিও বার্তায় হাজির হয়ে নতুন খবর জানালেন এই অভিনেত্রী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌসুমীর সেই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী।

ভিডিওর শুরুতেই দর্শকদের সালাম জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী খুব উৎসাহের সঙ্গে এই রেস্তোরাঁ ব্যবসা করে আসছে।’

মৌসুমীর কথায় জানা যায়, তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হচ্ছে নতুন শাখা। ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁ’র প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে চালু হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন শাখা।

আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন হবে বলে জানান মৌসুমী। এ সময় ভক্ত-অনুরাগীদের রেস্তোরাঁয় আসার আমন্ত্রণও জানান তিনি।

মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্তোরাঁর গ্রাহক হয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে। কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার রাখব।’

ভিডিও বার্তার শেষে ভক্ত-অনুরাগীদের শুভকামনা জানান মৌসুমী। পাশাপাশি নিজেদের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এদিকে, বিভিন্ন সময় ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে সম্প্রতি ভিডিও কলে দুজনকে কথা বলতে দেখা গেছে। এবার রেস্তোরাঁর নতুন শাখা চালুর খবর জানাতেও মৌসুমীর ভিডিও বার্তা প্রকাশ করলেন ওমর সানী। ফলে তাদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে এই তারকা দম্পতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ