1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বক্স অফিসে ‘রামায়ণ’ এর দাপট, চার দিনে আয় ২৩৮ কোটি রুপি হৃদয়ের অবিস্মরণীয় মঞ্চে ড্র মিললো, সিরিজ উইন্ডিজের সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ বরিশালে ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে ডিআরইউ ক্রিকেটে জয়ে শুরু বিডিনিউজ টোয়েন্টিফোরের যুব অলিম্পিকে শিপনের চমক বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কভুক্ত দেশে এগিয়ে বাংলাদেশ: এলজিআরডি প্রতিমন্ত্রী | Boishakhi Online মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে রেকর্ড গড়ে সেমিতে বাংলাদেশ

ডেঙ্গু: রোগী ও মৃত্যু দুটোই বেশি ঢাকা-খুলনায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

গত একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণ গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে আরও ২৩৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬২ জনের প্রাণ গেল; এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম আট দিনেই ৪২ জন প্রাণ হারিয়েছেন।

এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; মারা গেছে ২ জন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে মোট ৬১ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২২১ জন।

বর্তমানে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭২৮ জন।

চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে খুলনা বিভাগে ২২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায়ও এ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ বিভাগে মারা গেছে ৮৪ জন।

এচাড়া গত ২৪ ঘণ্টায় অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৭২, বরিশালে ২৩২, রাজশাহী ২১৩, রংপুর বিভাগে ৭৫, ময়মনসিংহে ৭০, সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ