1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ফিলিস্তিনের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম-এর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সংহতি এবং তাদের বৈধ অধিকার ও প্রত্যাশার প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে নিবিড় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী গাজা ও দখলীকৃত পশ্চিম তীরের বর্তমান চরম মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির কথা হুমায়ুন কবিরকে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি ও জাতিসংঘের প্রস্তাবের প্রতি ইসরায়েলের অব্যাহত অবমাননার বিষয়টি তুলে ধরেন এবং ফিলিস্তিনি জনগণের চরম দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেন।

ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক ও অবিচল সমর্থনের জন্য আবু জাম ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সংহতি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ