1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শেখ হাসিনা ফিরবেন না, এগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি: চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন না। বর্তমান বিভিন্ন মাধ্যমে যে তৎপরতা দেখতে পাচ্ছি তা তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।

আজ সোমবার শেখ হাসিনার ফেরার বিষয়ে জানতে চাইলে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করেন না। কেন তিনি আসতে চান না​ কারণ এটা তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টি চরম হাস্যকর। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন, সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। এই চুক্তির আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি রিসালদার মোসলেহউদ্দিন ও আবদুল মাজেদকে বাংলাদেশে হস্তান্তর করেছিল ভারত।

এ ছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ