নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার বিষয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর ও বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে কথা বলার কথা জানান।
আজ সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি উত্থাপন করেন সাংবাদিকেরা।
জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার দুদিনের সফরে তুরস্ক যাচ্ছেন। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছেন তাঁরা। শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।
প্রধানমন্ত্রী আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা।