1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কিউ-ক্যাশের সেবা বন্ধের ঘটনায় আইটিসিএলকে কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার রাজনীতি বলতে কিছু নাই, রাজনীতির নামে চলছে ব্ল্যাকমেইলিং: মির্জা আব্বাস ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিডল ফিঙ্গার দেখিয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি | Boishakhi Online শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব বিশ্ব এতিম শিশু দিবস আজ দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান কত? গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী

গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতার অপচেষ্টা ঠেকাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও সচল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আজ সোমবার বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ও ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। এর আওতায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় চার প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন।

সার্বিক নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা। এ ছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. শাহীন মিয়া সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য সরবরাহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ