1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১৬২৪ লোকসানি শাখা ব্যাংক খাতে সৌদি আরবের হজ সম্মেলন শুরু, বাংলাদেশের সঙ্গে হবে যে চুক্তি মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ-ক্যাশের সেবা বন্ধের ঘটনায় আইটিসিএলকে কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার রাজনীতি বলতে কিছু নাই, রাজনীতির নামে চলছে ব্ল্যাকমেইলিং: মির্জা আব্বাস ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিডল ফিঙ্গার দেখিয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি | Boishakhi Online শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব বিশ্ব এতিম শিশু দিবস আজ

সৌদি আরবের হজ সম্মেলন শুরু, বাংলাদেশের সঙ্গে হবে যে চুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা ও হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্মমন্ত্রীর এবারের সফরে সৌদি আরবের সঙ্গে আজ সোমবার বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের হবে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন।

এবারের সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবার মানোন্নয়নে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এদিকে আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

এ চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা ও দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ