1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত আজকের খেলা: মাঠে গড়াচ্ছে সিলেট ও রাওয়ালপিন্ডি টেস্ট জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসে আগুন শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে অর্থপাচার ও আন্তঃদেশীয় অপরাধের যৌথ তদন্তে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ফিলিপ অং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনা এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ