1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত আজকের খেলা: মাঠে গড়াচ্ছে সিলেট ও রাওয়ালপিন্ডি টেস্ট জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসে আগুন শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

চোটের কারণে মিরপুর টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিম সিলেট টেস্টে ফিরে আরেকটি বিশাল অর্জনের মালিক হলেন। বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই অভিজ্ঞ ব্যাটার।

সোমবার সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনে সাত হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন মুশফিক। টাইগারদের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে অনন্য উচ্চতায় উঠে যান এই সংস্করণে বাংলাদেশের সফলতম ব্যাটার।

এই ম্যাচের আগে সাদা পোশাকের ক্রিকেটে সাত হাজার রান থেকে মাত্র ৪৩ রান দূরে ছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। প্রথম ইনিংসে ৩৪ রানে আউট হয়ে যাওয়ায় অপেক্ষা বাড়ে তার। দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৯ রান নিয়ে মাইলফলক ছুঁয়েছেন তিনি।

সাত হাজার রান পূর্ণ করতে ডানহাতি মুশফিকের লাগল ১০৪ টেস্টের ১৯৭ ইনিংস। সিলেট টেস্টের আগে খেলা ১০৬ ম্যাচের ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে তার সংগ্রহ ছিল ছয় হাজার ৯৫৭ রান। তার নামের পাশে সেঞ্চুরি ১৪টি ও ফিফটি ৩০টি।

এই ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশকে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনেই ৪০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকদের হয়ে প্রতিরোধ গড়ার লড়াইয়ে আছেন মুশফিক। ক্রিজে তার সঙ্গী প্রথম ইনিংসে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়।

টেস্টে বাংলাদেশের হয়ে ছয় হাজার রানও নেই আর কোনো ব্যাটারের। পাঁচ হাজার রান আছে দুজনের। তারা হলেন মুমিনুল হক ও তামিম ইকবাল।

কনকাশন প্রটোকল অনুসারে সিলেট টেস্টে খেলতে না পারা বাঁহাতি ব্যাটার মুমিনুল ৮২ টেস্টের ১৫২ ইনিংসে ৩৭.৫৩ গড়ে করেছেন পাঁচ হাজার ২৯৩ রান। তিনি ১৩টি সেঞ্চুরির পাশাপাশি ২৮টি ফিফটি করেছেন। ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে সাবেক ওপেনার ও বর্তমান বিসিবি সভাপতি তামিমের সংগ্রহ পাঁচ হাজার ১৩৪ রান। ১০টি সেঞ্চুরির সাথে ৩১টি ফিফটি আছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ