1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। এবার তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার আগেই লাবুশেনকে নির্বাচনের বিবেচনার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচক প্যানেল।

২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লাবুশেন। এরপর থেকে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। প্রতিটি সিরিজের আগেই তার দলে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি।

সাম্প্রতিক পারফরম্যান্সও লাবুশেনের পক্ষে কথা বলছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সিরিজে তার সংগ্রহ ছিল মাত্র ১৩১ রান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে করেন মাত্র ৫৪ রান। এমনকি অ্যাশেজের ১০ ইনিংসেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ওই সিরিজে তার ব্যাট থেকে আসে ২৫৯ রান।

সোমবার সাংবাদিকদের বেইলি জানান, নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টসহ পুরো সিরিজের জন্যই লাবুশেনকে বিবেচনায় রাখা হচ্ছে না। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে মনোযোগ দিয়ে খেলার সুযোগ করে দিতে চায় নির্বাচক প্যানেল।

বেইলি বলেন, ‘প্রথম টেস্ট তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা মার্নাসকে নির্বাচনের বিবেচনায় রাখছি না। বিষয়টি আজই পরিষ্কার করে দিতে চেয়েছি, কারণ তার দলে থাকা না-থাকা নিয়ে অনেক জল্পনা চলছে। আমার মনে হয়, এতে সে কিছুটা স্বস্তি পাবে এবং শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডের খেলা চলাকালে তার দল নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা কিছুটা কমবে। চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পর আমরা বাকি দল নির্বাচন করব।’

লাবুশেনের বাদ পড়া তার ক্যারিয়ারের জন্যও বড় ধাক্কা। তবে শেফিল্ড শিল্ডে ভালো পারফরম্যান্স করে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ থাকবে এই ব্যাটারের সামনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ