1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে লাহোর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিপাকে মানুষ গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই তাইবুরের ডাবল সেঞ্চুরি, প্রিতম-ইরফানের শতক, ফের নাসুমের ৫ উইকেট প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিপাকে মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

সকালের মানিক মিয়া অ্যাভেনিউ; যাত্রীর জন্য এখানে ব্যাটারি রিকশার জটলা থাকে। সোমবার সকালে কেবল পায়ে টানা রিকশা ও মোটরসাইকেল চালকরা অপেক্ষামাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন ঢাকার সড়ক থেকে প্রায় উধাও হয়ে গেছে ব্যাটারি রিকশা।

সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে একটি শ্রমিক সমাবেশে যোগ দিতে চালকদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গায় চলতি রিকশাগুলোকে আটকে চালকদের সমাবেশে যেতে জোরাজুরি করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিন ছুটির পর সোমবার খুলেছে। সকালের ঢাকায় রিকশার অপেক্ষায় থাকা স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন বিপাকে।

সকালে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় দেখা যায়, পথ চলতি রিকশাগুলোকে আটকে দিচ্ছেন কয়েকজন। যাত্রী নামিয়ে দিয়ে রিকশা ঘুরিয়ে গ্যারেজে নিতে বলা হচ্ছে চালকদের। তাদের ‘অবশ্যই’ সমাবেশে যোগ দিতে বলা হচ্ছে।

বছিলা এলাকার রিকশাচালক ইব্রাহিম বলছেন, সোমবারের সমাবেশ উপলক্ষে দুদিন ধরে এলাকায় মাইকিং হয়েছে, গ্যারেজে গ্যারেজে লিফলেটও বিলি করা হয়েছে।

তিনি পকেট থেকে বের করে একটি লিফলেটও দেখান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও রয়েছে তাদের।

লিফলেটে লেখা, “রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।”

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলছেন, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি রয়েছে।

“এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদেরকে আমরা আহ্বান করেছি।”

বেসরকারি চাকুরে পারভেজ ইসলাম বলেন, “মেয়েকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাঁশবাড়ির (মোহাম্মদপুর) রাস্তায়। কোনো অটোরিকশা নেই।

“পরে কিছুটা পথ হেঁটে একটা পার্টনার রিকশা পাওয়ার পর তাকে আসাদ অ্যাভেনিউতে ওয়াইডব্লিউসিএ স্কুলে দিয়ে এসছি।”

রিকশা না থাকার কারণে অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে সময় মত স্কুলে পৌঁছাতে পারেননি।

ব্যাংক কর্মকর্তা গোলাম সারোয়ার প্রতিদিন বছিলা থেকে ব্যাটারি রিকশায় মোহাম্মদপুরের ভেতর দিয়ে শ্যামলী বা কলেজ গেট এ যান। সেখান থেকে রাস্তা ক্রস করে আবার ব্যাটারি রিকশায় মেট্রো স্টেশনে যান।

সকালে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও অটোরিকশা না পেয়ে অ্যাপ থেকে মোটরসাইকেল ডেকেছেন বলে জানান গোলাম সারোয়ার।

তিনি বলেন, “অ্যাপেও আজকে গাড়ি পাওয়া যাচ্ছে না। অন্তত ৪০ মিনিট অপেক্ষার পর একটা মোটরসাইকেল পেয়েছি।”

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ