1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই তাইবুরের ডাবল সেঞ্চুরি, প্রিতম-ইরফানের শতক, ফের নাসুমের ৫ উইকেট প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ? মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই দুই কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক করা হয়েছে খন্দকার খালেদা আক্তারকে। সদস্যসচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়েল হামিদ এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।দুই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, আংশিক কমিটিগুলো আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।কমিটি দুটি অনুমোদন করেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি। কমিটি অনুমোদনের সুপারিশ করেন সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ