1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ? মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা বাছাইয়ে সাক্ষাৎকার শুরু এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অর্ধশত ককটেল বিস্ফোরণ খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক গুলিবিদ্ধ খুলনা সিটি কর্পোরেশনের আন্তঃ বিভাগীয় জরুরি সভা অনুষ্ঠিত খাওয়াজার বিস্ফোরক মন্তব্য অস্ট্রেলিয়ার জন্য ‘দুঃস্বপ্নের’ হতে চলেছে

ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। পেনাল্টিতে গোল করতে পারেননি ভুটানের অধিনায়ক চেনচো গেইলশেন। পরে ৭৭ মিনিটে গোল করে ভুটনাকে ম্যাচে ফেরান এ তারকা। ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। খেলার পঞ্চম মিনিটে সুযোগ তৈরি করে শ্রীলঙ্কা। রাইট উইং দিয়ে ক্রসে বল ধরেন ভুটান গোলরক্ষক। তবে শ্রীলঙ্কার ওয়াদে ড্যারেন ডেকার সেই বল হেডে গোল করলেও গোলরক্ষককে আঘাত করায় ফাউল ধরায় তা বাতিল হয়ে যায়। ১২ মিনিটে আহমেদ ওয়াসিম রাজিক হেডে ভালো সুযোগ তৈরি করেন, বল চলে যায় বারের উপর দিয়ে। ভুটান ১৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করলেও তা অফসাইড হয়ে যায়। ২০ মিনিটে জেরেমি ডেভিন পেরেরা সুযোগ তৈরি করে ভুটান গোলরক্ষককে একা পেলেও তা রুখে দেন গেলশেইন জ্যাংপো। ২৬ মিনিটে ড্যারেন জটলা থেকে হেড করলে গোলপোস্টে লেগে বঞ্চিত হয় শ্রীলঙ্কা। ভুটান ম্যাচে চমক দেখায় ৩৪ মিনিটে। চেনচো গেইলশেনের দারুণ ড্রিবলিংয়ে তিনজনকে কাটিয়ে লেফট উইং থেকে ক্রস করেন, প্রথমে থ্রিং নামগিয়েল শট নিলে লঙ্কানদের খেলোয়াড়ের গায়ে লেগে বল যায় দাওয়া শেরিংয়ের কাছে। জোরালো শটে আসরের প্রথম গোল পেয়ে যায় ভুটান। ঠিক পরের মিনিটে শ্রীলঙ্কা পেয়ে যায় গোল। ওলিভার জেমস ক্লেয়ারট গোল করলে ১-১ সমতা আসে। শ্রীলঙ্কা এগিয়ে যায় ৪৩ মিনিটে। লেফট উইং থেকে ক্রস করেন ওলিভার জেমস, সেখান থেকে হেডে গোল করেন ওয়াসিম রাজিক। পরে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতির পর আবারও চাপ শুরু করে শ্রীলঙ্কা। পিছিয়ে থাকেনি ভুটানও। ৬৬ মিনিটে পেনাল্টি পায় ভুটান। ডি বক্সের মধ্যে শ্রীলঙ্কার রাহুল শুরেশ ফাউল করেন ভুটানের কিংজ্যাং তেনজিনকে। পেনাল্টি থেকে গোল করতে পারেননি অধিনায়ক চেনচো গেইলশেন। নিশ্চিত সুযোগ হাতছাড়া হয় ভুটানের। ৭৬ মিনিটে ওই চেনচো গেইলশেন গোল করে ভুটানকে সমতায় ফেরান। রাইট উইংয়ের কাট ব্যাকে ছোট বক্সের সামনে থেকে জোরালো শটে গোল করেন চেনচো, ২-২ সমতায় আসে ভুটান। ৭৯ মিনিটে শ্রীলঙ্কার রাহুল সুরেশ এগিয়ে যাওয়ার সুযোগ ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক। ৮৯ মিনিটে শ্রীলঙ্কার আধাভান রাজামোহন দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। উল্টো শেষ দিকে দুদল কিছুটা শরীর খেলায় মেতে ওঠে। যোগ করা সময়র প্রথম মিনিটে ওই রাহুল সুরেশ ভুটান গোলরক্ষককে একা পেলেও বারের বাইরে দিয়ে মারেন। শেষ অবধি ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ