1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে লাহোর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিপাকে মানুষ গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই তাইবুরের ডাবল সেঞ্চুরি, প্রিতম-ইরফানের শতক, ফের নাসুমের ৫ উইকেট প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে লাহোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (৮ নভেম্বর) সকালেও নগরীর বায়ুমানের পরিস্থিতি ছিল উদ্বেগজনক। এদিন সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

তালিকায় ২৯১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। ২০৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি।

এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ঢাকা। ১৭৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে ঢাকার ১৭৯ স্কোরের অর্থ রাজধানীর বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ