1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকতে পারে ভ্যাপসা গরমও

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দেশের চার বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক স্থানে আকস্মিক বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত। তবে দেশের বেশির ভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দিনের বেলায় কিছু এলাকায় ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে। আজ সোমবার বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও সামান্য বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে কোনো সক্রিয় বৃষ্টি বলয়ও নেই। দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মধ্য ও দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের আশঙ্কা কম থাকলেও দিনের বেলায় বেশ কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এদিকে, ভোরের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের বিভিন্ন সময়ে গড়ে ৪ থেকে ৮ ঘণ্টা সূর্যের দেখা মিলতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে সূর্যালোকের উপস্থিতি তুলনামূলক কম থাকতে পারে। পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে কোনো আবহাওয়া ব্যবস্থা নেই। সাগর স্বাভাবিক রয়েছে এবং কোনো সতর্ক সংকেতও জারি করা হয়নি। গতকাল রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে কোনো বৃষ্টি রেকর্ড হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৫ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্য উঠেছে সকাল ৬টা ৮ মিনিটে এবং অস্ত যাবে বিকেল ৫টা ১৪ মিনিটে। দিনের দৈর্ঘ্য থাকবে ১১ ঘণ্টা ৬ মিনিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ