1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ? মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা বাছাইয়ে সাক্ষাৎকার শুরু এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অর্ধশত ককটেল বিস্ফোরণ খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক গুলিবিদ্ধ খুলনা সিটি কর্পোরেশনের আন্তঃ বিভাগীয় জরুরি সভা অনুষ্ঠিত খাওয়াজার বিস্ফোরক মন্তব্য অস্ট্রেলিয়ার জন্য ‘দুঃস্বপ্নের’ হতে চলেছে

তাইবুরের ডাবল সেঞ্চুরি, নাসুম-রনির ফাইফার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ক্রিকেটাররা। ঢাকা বিভাগের হয়ে তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরিতে ৫১৩ রানের বড় সংগ্রহ এসেছে। চট্টগ্রামের ইরফান সাবরি তাকরিরও পেয়েছেন সেঞ্চুরি। অন্যদিকে সিলেটের বিপক্ষে প্রিতম কুমারের সেঞ্চুরি সত্ত্বেও বড় ব্যবধানে পিছিয়ে রাজশাহী। নাসুম আহমেদ ও আবু হায়দার রনির পাঁচ উইকেটের দিনে চাপে পড়েছে রাজশাহী ও বরিশাল।তাইবুরের ডাবল সেঞ্চুরিতে ঢাকার বড় সংগ্রহআগের দিন সেঞ্চুরি করা তাইবুর দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। ২৯৪ বলে ২১১ রানের ইনিংস খেলেছেন তিনি। আমিনুল ইসলাম বিপ্লব করেন ৬৪ রান, সুমন খানের ব্যাট থেকে আসে ৪৪। তাইবুর নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার পর ৫১৩ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। খুলনার শেখ পারভেজ জীবন নিয়েছেন চার উইকেট।জবাবে ২ উইকেটে ১৩২ রান তুলে দিন শেষ করেছে খুলনা। তামিম অপরাজিত ৪৯ এবং মোহাম্মদ মিঠুন ২৪ রানে ব্যাট করছেন। কালাম সিদ্দিকি অলিন করেছেন ৪৭ রান।ইরফানের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রামরংপুরকে আগের দিন ১৬৬ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৪ রান। সাদিকুর রহমান ৯০ রানে থামলেও ইরফান সাবরি তাকরির ২১২ বলে ১০৪ রান করেছেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। রংপুরের মেহেদী হাসান নিয়েছেন তিন উইকেট। চট্টগ্রাম এগিয়ে ১৩৮ রানে।প্রিতমের সেঞ্চুরির পরও রাজশাহীকে বাঁচাতে পারেনি নাসুমসিলেটের ৩৩৬ রানের জবাবে রাজশাহী থেমেছে ১৯২ রানে। দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও অধিনায়ক প্রিতম কুমার খেলেছেন ১১৪ বলে ১০৫ রানের ইনিংস। তবে নাসুম আহমেদের বাঁহাতি স্পিনে ধসে পড়ে রাজশিয়ার ব্যাটিং। ৪৩ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৩ রান তুলে সিলেট এগিয়ে ২০৮ রানে।মোসাব্বেকের অভিষেকেই ৬৯, রনির পাঁচ উইকেটমোহাম্মদ ফাহিমের ৫৯ ও অভিষিক্ত মোসাব্বেক হোসেন সানির অপরাজিত ৬৯ রানে ময়মনসিংহ প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। বরিশালের তানভির ইসলাম ও রুয়েল মিয়া নিয়েছেন তিনটি করে উইকেট। জবাবে আবু হায়দার রনির পাঁচ উইকেটের তোপে ৮ উইকেটে ১৩৬ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। ফজলে মাহমুদ রাব্বি করেছেন ৮০ রান। এখনো ২৫০ রানে পিছিয়ে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ