1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বক্স অফিসে ‘রামায়ণ’ এর দাপট, চার দিনে আয় ২৩৮ কোটি রুপি হৃদয়ের অবিস্মরণীয় মঞ্চে ড্র মিললো, সিরিজ উইন্ডিজের সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ বরিশালে ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে ডিআরইউ ক্রিকেটে জয়ে শুরু বিডিনিউজ টোয়েন্টিফোরের যুব অলিম্পিকে শিপনের চমক বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কভুক্ত দেশে এগিয়ে বাংলাদেশ: এলজিআরডি প্রতিমন্ত্রী | Boishakhi Online মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে রেকর্ড গড়ে সেমিতে বাংলাদেশ

বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিদেশে চিকিৎসার জন্য টাকা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো বিদেশে চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ডলার ছাড়ের সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক বিদেশে পড়াশোনার জন্য টাকা পাঠানোর নিয়মও সহজ করেছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।

আগে বিদেশে স্কুলপর্যায়ে পড়াশোনার জন্য টাকা পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগত। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো এখন অনুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য টাকা ছাড় করতে পারবে। তবে এর আগে ওই দেশে বিনা খরচে শিক্ষার সুযোগ আছে কি না, তা যাচাই করে নিতে হবে। বিভিন্ন সার্টিফিকেশন ও প্রফেশনাল কোর্সের জন্য ব্যাংকগুলো আগে থেকেই ডলার ছাড় করার অনুমতি পেত।

দেশে ফেরা বাংলাদেশিদের আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করার শর্ত কঠোর করা হয়েছে। এখন থেকে বিদেশফেরত যাত্রীরা কাস্টমসের কাছে ‘এফএমজে’ ফর্মে ঘোষণা দিলেই শুধু এই অর্থ জমা করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসাসেবা, বিদেশে পড়াশোনা ও অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে টাকা পাঠানোর সুবিধা বাড়ানোর পাশাপাশি এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ