1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে পুঠিয়া রাজবাড়ির রাজকন্যা এখন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আজ ভূত চতুর্দশীতে দেখুন পশ্চিমবঙ্গের ১০টি ভূতের সিনেমা

যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ Time View

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে প্রবাসে থাকলেও দেশের ভক্ত-অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে নিয়মিতই। এবার হঠাৎ একটি ভিডিও বার্তায় হাজির হয়ে নতুন খবর জানালেন এই অভিনেত্রী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌসুমীর সেই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী।

ভিডিওর শুরুতেই দর্শকদের সালাম জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী খুব উৎসাহের সঙ্গে এই রেস্তোরাঁ ব্যবসা করে আসছে।’

মৌসুমীর কথায় জানা যায়, তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হচ্ছে নতুন শাখা। ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁ’র প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে চালু হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন শাখা।

আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন হবে বলে জানান মৌসুমী। এ সময় ভক্ত-অনুরাগীদের রেস্তোরাঁয় আসার আমন্ত্রণও জানান তিনি।

মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্তোরাঁর গ্রাহক হয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে। কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার রাখব।’

ভিডিও বার্তার শেষে ভক্ত-অনুরাগীদের শুভকামনা জানান মৌসুমী। পাশাপাশি নিজেদের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এদিকে, বিভিন্ন সময় ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে সম্প্রতি ভিডিও কলে দুজনকে কথা বলতে দেখা গেছে। এবার রেস্তোরাঁর নতুন শাখা চালুর খবর জানাতেও মৌসুমীর ভিডিও বার্তা প্রকাশ করলেন ওমর সানী। ফলে তাদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে এই তারকা দম্পতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ