1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

সদস্যপদ স্থগিতের পর লাইভে এসে যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

শুটিংসেটে বিরোধ, মারধরের অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। গত রোববার পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হলেও গত শুক্রবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর গত শুক্রবার রাতে প্রায় ২৫ মিনিটের একটি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন তানজিন তিশা। সেখানে তিনি গত আট মাসের নানা ঘটনা, শুটিং সেটের বিরোধ এবং সংগঠনের সালিশ বৈঠক নিয়ে বিস্তারিত কথা বলেন।

তিশা বলেন, অভিনয় করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতেই পারে, কিন্তু সেই বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ করে কাউকে হেয় করা কিংবা তার পেশাগত ক্ষতি করা উচিত নয়। গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘শাড়িকাণ্ডসহ অনেক কিছু দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটে সামিয়া অথৈয়ের সঙ্গে বিরোধের প্রসঙ্গ টেনে তিশা দাবি করেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। নাটকের দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দৃশ্যটি দেখলেই বোঝা যাবে কে আসলে ইম্প্রোভাইজ করেছে এবং নির্যাতনের যে দাবি করা হয়েছে, তা নিয়েও সত্যতা বোঝা যাবে।

সালিশ বৈঠকের বিষয়ে তিশা জানান, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শুনতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সালিশ বৈঠক হয়, যেখানে সংগঠনের জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের লিখিত নোটিশও তাঁর কাছে রয়েছে বলে জানান তিনি। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, দুই পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে অথৈ ভিডিও বার্তা দেননি এবং বিশেষ কারণে তিনিও তা পাঠাতে পারেননি বলে জানান তানজিন তিশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ