1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল দুপুরে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যায় পুরানবাজারের দক্ষিণ শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

নাদিরা নূর বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩১ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৬ জন, শাহরাস্তি থানা থেকে ৬ জন, হাজীগঞ্জ থানা থেকে ৭ জন এবং মতলব উত্তর থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ১৬৬টি ইয়াবাসহ ১২ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ