1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

জেনিভা উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল’ সম্মাননা পেল ‘অ্যানি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

পুরস্কার প্রাপ্তির খবরে তুষি লিখেছেন, “জেনিভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

‘অ্যানি’ সিরিজের দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সুইজারল্যান্ডের জেনিভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজ।

উৎসবের ৩২তম আসরের সমাপনী দিন এ পুরস্কার ঘোষণা করা হয়।

ফেইসবুকে এক পোস্টে খবরটি জানিয়েছেন সিরিজটির প্রধান চরিত্রের অভিনেত্রী নাজিফা তুষি।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তুষি লিখেছেন, “জেনিভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই বিভাগে এমন সব গল্পকে উদযাপন করা হয়, যেগুলো কেবল বিনোদন দেয় না; বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্ম দেয় এবং আমরা যে পৃথিবীতে বাস করছি ও যে ভবিষ্যৎ গড়ে তুলছি, তা নিয়ে ভাবতে শেখায়। এমন একটি বিভাগে ‘অ্যানি’র স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত বিশেষ অনুভূতির।”

উৎসবে ‘অ্যানি’র দুটি প্রদর্শনী হয়। গত ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি–সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে দেখানো হয় সিরিজটি। এরপর ৭ নভেম্বর সমাপনী আয়োজনে আসে এই স্বীকৃতি।

পাঁচ বছর বিরতির পর ‘অ্যানি’ সিরিজ পর্দায় ফেরেন নির্মাতা সাদ। স্বল্পদৈর্ঘ্যর সিরিজটি এর আগে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছিল।

এই সিরিজের গল্পে দেখানো হয়েছে অ্যানি নামের এক মেয়ের রহস্যময়, অস্বস্তিকর ও ডিস্টোপিয়ান এক জগতের আভাস। যেখানে ‘রেড ডিজিজ’ নামের একটি রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ পুরো সমাজ। তবে এটি কোনো সাধারণ মহামারি নয়, এটি একটি 'হেইট প্যান্ডেমিক' ভাইরাস, যা মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক আসক্তি তৈরি করে।

সিরিজে অ্যানি একজন তরুণ নার্স, যিনি তার পাঁচ ভাইবোন বেনি, জেনি, এপ্রিল, মে এবং জুনকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান। এই পরিস্থিতিতে তাদের টিকে থাকার লড়াই এবং ভেতরের মনস্তাত্ত্বিক গল্পই দেখানো হয়েছে।

এতে অ্যানি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।

২০২৩ সালে এ সিরিজটির শুটিং হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে। ৩৪ দিন ধরে চিত্রায়িত হয় এ সিরিজ।

তুষি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে।

‘অ্যানি’ প্রযোজনা করেছে মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেল। সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার।

২০২১ সালে এই নির্মাতার হাত ধরেই 'রেহানা মরিয়ম নূর' সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে প্রথমবারের মত বাংলাদেশের নাম উঠেছিল।

এর আগে ২০১৬ সালে তিনি নির্মাণ করেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’; ২০১৯ সালে মুক্তির পর বোদ্ধামহলেও সিনেমাটি প্রশংসিত হয়েছিল।

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ