1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১২৫ Time View

kabi nazrulময়মনসিংহ: ত্রিশালে একটি ছাত্রাবাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম হিরণ মল্লিক (২৬)।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।

হিরণ মল্লিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন। তার বাড়ি যশোর জেলার নয়াপাড়া গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের এক ছাত্রাবাসে থাকত।

ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হিরণ মল্লিক নিজ কক্ষের বাথরুমের ভেতরে গলায় ফাঁস দেয়। এ সময় ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ