1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

‘সব পুরুষই পরস্ত্রী আসক্ত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

আস্থা ভোট সমস্যার মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য ভারতের বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির। তার মতে ৯০ শতাংশ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেট করেন।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিতন রাম একথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তার ছেলের সম্পর্কে তিনি কী ভাবছেন? যেখানে একজন  বিবাহিতা মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগ রয়েছে জিতন রামের ছেলের বিরুদ্ধে। জিতনের কথায়, “আজকাল দুই থেকে তিন শতাংশ পুরুষ কেবল নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন। বাকিরা অপরের স্ত্রী দিয়েই কাজ চালান।”

তিনি আরও বলেন, “একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখতেই পারেন। আপনি যদি পাটনা ইকো পার্কে যান দেখতে পাবেন কতজন বিবাহিত মহিলা অন্য একজন পুরুষের হাত ধরে বসে রয়েছেন। আমার মতে সম্পর্ক খারাপ নয়। একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখবেন সেটাই স্বাভাবিক।”

সংবাদ মাধ্যমের সামনে করা তার এই বক্তব্যে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।

অন্যদিকে আগামী ২০ ফেব্রুয়ারি বিহার বিধানসভায় আস্থা ভোটে আস্থা প্রমাণ দেওয়ার কথা জিতনের। সেই লক্ষ্যে বেশ কয়েকবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি।

সূত্রের খবর, এখনও পর্যন্ত সর্বসাকুল্যে ৭৮ জন এমএলএকে নিজের স্বপক্ষে আনতে পেরেছেন তিনি। নীতীশের তুলনায় যা নিতান্তই কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ