1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

গ্রামীণফোনে টুইটার ফ্রি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৯ Time View

grameenphone16বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টুইটার অনুরাগীদের জন্য বিনামূল্যে টুইটার ব্যবহারের সুযোগ চালু করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গত বৃহস্পতিবার থেকে ডেটা চার্জ ছাড়াই টুইটার ব্যবহারের এ সুযোগ পাচ্ছেন গ্রামীণফোন গ্রাহকরা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগের ফলে টুইটের মাধ্যমে বিনামূল্যে বিশ্বকাপের বিভিন্ন তথ্য পেতে পারবেন গ্রমীণফোর গ্রাহক।

টুইটারের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তির আওতায় গ্রামীণফোন এ উদ্যোগ নিয়েছে।

এমনকি অফারের আওতায় টুইটার অ্যাকাউন্ট ছাড়াও গ্রাহকরা ক্রিকেটের স্কোর ও ধারাবিবরণীসহ ক্রিকেটীয় বিভিন্ন তথ্য জানতে পারবেন twitter.com/i/cricket ঠিকানায় গিয়ে।

হ্যাশট্যাগ #CWC15 এর মাধ্যমে ব্যবহারকারী টুইটারের নতুন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইমলাইন ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড বা আইওএস-এ টুইটার অ্যাপ বা twitter.com/i/cricket-এর মাধ্যমে মোবাইল ওয়েবে। ব্যবহারকারীরা এ সময় প্রতিটি ম্যাচের হ্যাশট্যাগ যেমন #INDvPAK অথবা #AUSvENG ব্যবহার করে বিশেষ টাইমলাইন ব্যবহার করতে পারবেন।

এ টাইমলাইনে খেলোয়াড়, ধারাভাষ্যকার ও অন্যান্য তারকার সঙ্গে যোগাযোগ, বিশেষ ছবি ও ভিডিও দেখা এবং সর্বশেষ খেলার খবর জানতে পারবেন ব্যবহারকারীরা।

একই সঙ্গে সব গ্রাহক বিনামূল্যে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @ICC বা বাংলাদেশ টাইগারস @BCBTigers, অধিনায়ক মাশরাফি মুরতুজা @ImMashrafe, মুশফিকুর রহিম @mushfiqur15, আন্তর্জাতিক লিজেন্ড ভিভ রিচার্ডস @vivrichards56 এবং শেন ওয়ার্ন @ShaneWarne এর অ্যাকাউন্ট ফলো করতে পারবেন।

গ্রামীণফোনের প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে টুইটারের দক্ষিণ এশীয় বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রবিচন্দ্রন ভাসকরন বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ