1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

স্কুল ব্যাগে অস্ত্র বহন : ৩ শিশুসহ গ্রেফতার ৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

arrest28স্কুল ব্যাগে অস্ত্র বহনের অভিযোগে তিন শিশুসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন (১০), শাকিল (১১), মো. জিশান (১১), ইমরান (১৯), বশির (২৫) ও মো. মাসুদ (২৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফতুল্লা প্রেসক্লাবের সামনে অস্ত্র কেনা-বেচা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইমরান, শাকিল ও আল আমিন নামে ৩ জন স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

এরপর তাদেরকে থানা এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রাজধানীর দক্ষিন বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জিসান, মাসুদ ও বশির নামে আরো ৩ যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকেও তিনটি বিদেশি পিস্তল ও ৭টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এবি সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সন্ধ্যা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ স্কুল ছাত্রসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বুধবার বিকেলে ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর কাছে ইমরান, শাকিল ও আল আমিন অস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। পরে তিনি বিষয়টি পুলিশের জানান। পরে পুলিশ তাদেরকে আটকের পর তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তুল উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জিসান, মাসুদ ও বশিরকে আটক করে।

তিনি আরো জানান, অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য স্কুল ছাত্রদের ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ