1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ইন্টারনেট ব্যবহার শেখাতে গুগল বাস চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ১৪০ Time View

google busদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহার শেখানোর জন্য গুগল বাস চালু হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘোষণা দেয়া হয়।

তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বাসটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমারজিং মার্কেটের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক বছর দেশের ৩৫টি এলাকায় ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করবে গুগল।

শিক্ষার্থীরা যাতে ইন্টারনেট ব্যবহারের দক্ষতা অর্জন করে নিজেদের প্রচেষ্টায় যেকোনো প্রকল্প তৈরি ও ব্যবসা পরিচালনা করার কৌশল রপ্ত করতে পারে, এ জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

বাসটিতে আসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এর প্রতিটি আসনের সামনেই থ্রিজি ইন্টারনেট সংযোগ সংবলিত মনিটর ও সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। অডিও ও ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের বাসে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ