1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পণাপ্রসূত : ইনু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ১৮৪ Time View

image_94301_0তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ”সম্প্রচার নীতিমালা দিক-নির্দেশনামূলক। এর আলোকে প্রণিতব্য আইন দ্বারা গঠিত কমিশন সম্প্রচার মাধ্যম সংক্রান্ত বিষয় নিশ্চিত করবে৷ যতক্ষণ পর্যন্ত আইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রচলিত আইনই প্রযোজ্য হবে।”

তথ্যমন্ত্রী বলেন, ”সম্প্রচার নীতিমালা কোনো ‍আইন নয়৷ এতে শাস্তির কোনো বিধান নেই৷ তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পণাপ্রসূত।” তিনি বলেন, ”অভিযোগ করা হয়েছে, এ নীতিমালা বাস্তবায়ন হলে গণমাধ্যমের ওপর তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বাড়বে। এ অভিযোগ অমূলক।”

 

গত সপ্তাহে প্রকাশিত জাতীয় সম্প্রচার নীতিমালা প্রকাশ হয়। এরমধ্যে এই নীতিমালা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে৷ সাংবাদিক নেতারা রাজনৈতিকভাবে বিভক্ত হলেও সরকার ঘোষিত সম্প্রচার নীতিমালার বিপক্ষে অবস্থান নিয়েছেন৷

খোদ শাসকদলের মধ্যেও এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, ”সম্প্রচার নীতিমালা নিয়ে আমার ভয় হয়৷ এটা খুব ভালো কাজ হলেও সংঘাতপূর্ণ রাজনীতিতে এটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা নিয়ে আরও ভাবতে হবে৷ এটা নিয়ে দলমত নির্বিশেষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ জন্য সকলের সহযোগিতা দরকার৷ কমিশন হলে এটা অধিকতর গণতান্ত্রিক হবে।”



Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ