1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পরবর্তী গুগল, ফেইসবুক দেশে হওয়ার আশাবাদ জয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০১৪
  • ২৫১ Time View

joyপরবর্তী ফেসবুক, গুগল বাংলাদেশ থেকে হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমি চাই পরবর্তী নেক্সট গুগল, ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ থেকে হবে। অন্য দেশ পারলে আমরা কেন পারব না? যুক্তরাষ্ট্রে সফটওয়্যার কিংবা কোনো উদ্ভাবনের জন্য সরকারি সহায়তা দেওয়া না হলেও ব্যক্তিগত খাত থেকে বিনিয়োগ করা হয়। কিন্তু আমাদের দেশে ব্যক্তিগত বিনিয়োগ গড়ে ওঠেনি। ব্যবসায়ীদের উচিত, কেউ ভালো একটি ওয়েবসাইট তৈরি করলে সেখানে বিনিয়োগ করা। তারা এগিয়ে এলে পরবর্তী ফেসবুক, গুগল বাংলাদেশ থেকে হবে।

তিনি বলেন, ফ্রিল্যান্সারদের কোনো সম্পদ নেই যে ব্যাংকে সেগুলো জমা রেখে ঋণ নিতে পারবে। কিভাবে তাদের আর্থিক সহায়তা করা যায় তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলব।

সজীব ওয়াজেদ জয় আরো বলেন, ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। পাঁচ বছরে এক নম্বরে নিয়ে এসে পোশাক খাতের চেয়ে বেশি আয় করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ