1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিদেশিরা পাকিস্তান ছাড়ো: পাক তালেবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৯৭ Time View

পাক তালিবান জঙ্গিরা বিদেশিদের অবিলম্বে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল৷ বিদেশি সংস্হাগুলিকেও রীতিমতো কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তারা আজ ঘোষণা করল, পাকিস্তানে এখন যুদ্ধকালীন পরিস্হিতি চলছে৷ দেশ না ছাড়লে হিংসার মুখে পড়তে হবে বিদেশিদের৷ উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান চালানোর জন্য তারা কড়া ভাষায় সমালোচনা করেছে পাক প্রশাসনেরও৷image_86665_0

আফগানিস্তান সীমান্তে ঘাঁটি গেড়ে থাকা বিদেশি জঙ্গিদের গোপন ডেরায় সশস্ত্র অভিযান চালিয়েছিল পাক প্রশাসন৷ সেই অভিযানে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১০৫ জন পাক তালেবান জঙ্গির৷ সেই ঘটনার প্রেক্ষিতেই সোমবার পাক তালিবান জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান (টিটিপি)-এর এক মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ বিদেশিদের দেশ ছাড়ার হুমকি দিয়ে বিবৃতিও দিয়েছেন৷

তিনি বলেছেন, “আমরা বিদেশি বিনিয়োগকারী, বিমান সংস্হা এবং বহুজাতিক সংস্হাগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা বলছি৷   না চলে গেলে তাদের ক্ষতি এবং সেই ক্ষতির জন্য আমরা কিন্ত্ত কোনোভাবেই দায়ী থাকব না৷”

শাহিদের কথায়, “উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অঞ্চলের মানুষদের শান্তির আশাকে কবর দিয়েছে পাক প্রশাসন৷ সেখানে সেনা অভিযান চালিয়েছে তারা৷ তাদের নিশানা ছিল মুসলিমরা৷” শাহিদের দাবি, “বিদেশি সংস্হার সঙ্গে বাণিজ্যের সুবাদে আসা অর্থের সাহায্যেই এই সব সেনা অভিযান চালানো হচেছ৷” উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালানো সেনাদের ‘ধবংসের প্রতীক’ বলে বর্ণনা করেছেন শাহিদ৷

সপ্তাহখানেক আগে করাচি বিমানবন্দরে হামলা চালিয়েছিল পাক তালিবান জঙ্গিরা৷ সেই হামলার জবাবেই পাক প্রশাসন গতকাল আফগানিস্তান সীমান্তে এক সেনা অভিযান চালায়৷ আল-কায়েদা জঙ্গি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের  দেগান এবং দাত্তাখেল অঞ্চলে এই অভিযান চলে৷ জঙ্গিদের গোপন ডেরায় সশস্ত্র অভিযান চালায় পাক সেনারা৷ নিহত হয় কমপক্ষে ১০৫ জন জঙ্গি৷ সীমান্ত অঞ্চলে বিশেষ নিরাপত্তার ব্যবস্হা করা হয়৷ মোতায়েন করা হয় অজস্র সেনা৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে আফগান সীমান্তঘেঁষা মিরালি এবং মিরানশাহ অঞ্চলগুলি৷ আফগান নিরাপত্তা বাহিনীকেও সীমান্ত ‘সিল’ করতে অনুরোধ করেছে পাক প্রশাসন৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ