1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ১১২ Time View

afgan_inআফগানিস্তানের হেরাত শহরের ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। তবে, কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় দূতাবাসের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনীবেষ্টিত ওই এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। হামলাকারীরা কতজন ছিল তা এখনো জানা যায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন এক টুইট বার্তায় লিখেছেন, “আইটিবিপি কর্মকর্তারা ও আফগান সেনারা ওই হামলা ঠেকিয়েছে। সবাই নিরাপদে আছেন, অভিযান চলছে।”

তিনি আরো লিখেছেন, “হামলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। পররাষ্ট্র সচিব সুজাতা সিং পরিস্থিতির তদারকি করছেন।”

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোমবারের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ঘোষণা করার পরপরই হামলার ঘটনাটি ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ