1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

"বিভিন্ন ব্যক্তির আইডি থেকে হুমকি দেওয়া হচ্ছে,” বলেন ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অনলাইন সংবাদমাধ্যম— ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম।

জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠনটি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজ পোর্টালটি। প্রতিবেদনে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের লেখা বা তাদের সম্পর্কিত অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।

সংগঠনটি বলছে, প্রতিবেদনটি প্রকাশের পরের রাতে ঢাকা স্ট্রিমের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। এতে প্রতিবেদনটি সরিয়ে নিয়ে ক্ষমা না চাইলে ১২ ঘণ্টার মধ্যে নিউজ পোর্টালটির বিরুদ্ধে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

ঘটনাটিকে 'নিন্দনীয়' ও 'দুঃখজনক' আখ্যা দিয়ে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, “এ ধরনের হুমকি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।”

হুমকি পাওয়ার অভিযোগে গত ২২ সেপ্টেম্বর কলাবাগান থানায় জিডি করে ঢাকা স্ট্রিম।

জিডির তথ্য দিয়ে ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন ব্যক্তির আইডি থেকে হুমকি আসতেছে। বিভিন্ন পার্সোনাল আইডি।

"বেশির ভাগই হচ্ছে যারা বিভিন্ন মিডিয়ায় হামলা-টামলায় যুক্ত ছিল; তারপর নানা ধরনের, যারা উগ্রবাদী তৎপরতার সঙ্গে, মানে তাদের প্রোফাইল মনে হইছে, একটু উগ্রবাদী প্রচারক টাইপের মানুষ আরকি।"

এর আগে একবার হামলার শিকার হওয়ার ঘটনা এবং পুলিশের তৎপরতা নিয়ে ইফতেখার মাহমুদ বলেন, "এখন কাউকে গ্রেপ্তার করলে তো জানতাম; তারা তো জানাইতো।

"আমরা তো তথ্য-প্রমাণসহ দিছি। একদম ওদের লিঙ্ক-টিঙ্ক সবসহ আমরা থানায় হ্যান্ডওভার করছি। এর আগেও দিছি। আমাদের এখানে অফিসে হামলা-টামলা হয় নাই। কিন্তু এর আগে তো ওরা আমাদের অফিস পুড়ায় দেওয়ার হুমকি দিছিল।”

তিনি বলেন, "এখন আবার হচ্ছে। বারবার এমন হামলা হচ্ছে। ফলে আমাদের কাছে তো জিনিসটা খুবই অ্যালার্মিং মনে হচ্ছে। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।"

শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন

আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?

রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ