1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

এমটিনিউজ২৪ ডেস্ক : আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান ব্যাংকে সাপ্তাহিক ছুটি দুই দিন, শুক্র ও শনিবার। তবে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হওয়া সত্ত্বেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য খোলা থাকবে।

নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ থাকবেন, ততক্ষণ নিরাপদে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের হজের নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা সংক্রান্ত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা চিঠিটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ