1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

চীনের জিনজিয়াংয়ে বোমা হামলায় নিহত ৩১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ১১৪ Time View

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির এক মার্কেটে বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৯০ জন আহত হয়েছেন।
82879_1
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এ হামলা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সকালে দুটি গাড়ি উত্তর দক্ষিণে পরস্পরকে অতিক্রম করার সমূ গাড়ি থেকে অজ্ঞাত হামলাকারীরা একটি মার্কেটে এলোপাথাড়ি বোমা নিক্ষেপ করে।

তাদের নিক্ষিপ্ত বিস্ফোরকের আগুনে যানবাহনসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থরলেই প্রায় ২০ জন মারা যান। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে দেশটির জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুলিশ উরুমকির উইঘুর মুসলিম বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করেছে।

গত মাসেও উরুমকির একটি স্টেশনে অনুরূপ এক বোমা হামলায় তিন জন নিহতসহ অনেকে আহত হন। কর্তৃপক্ষ ওই হামলার জন্য উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ